ফ্যাশনআর্ট আমাদের দেশে শিল্প, সংস্কৃতি ও হস্তশিল্পের রয়েছে গৌরবময় ঐতিহ্য। সেই ঐতিহ্যকে আধুনিক রুচির সাথে মিলিয়ে মানুষের দৈনন্দিন জীবনে শৈল্পিকতা ও সৌন্দর্য ফিরিয়ে আনার লক্ষ্যেই আমরা গড়ে তুলেছি ফ্যাশনআর্ট।
২০১৬ সালে যাত্রা শুরুর সময় আমাদের লক্ষ্য ছিল একটাই—বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির আলোকে এমন কিছু তৈরি করা যা শুধু ঘর সাজায় না, হৃদয় ছুঁয়ে যায়। আজ আমরা গর্বের সাথে বলতে পারি, ফ্যাশনআর্ট শুধুমাত্র একটি ডিজাইন প্রতিষ্ঠান নয়—এটি একটি সৃজনশীল প্ল্যাটফর্ম, যেখানে শিল্প, নান্দনিকতা এবং সংস্কৃতি মিলেমিশে একাকার হয়।
আমাদের কাজের প্রতিটি ধাপে আমরা চেষ্টা করি গুণমান, রুচিশীলতা এবং ক্লায়েন্ট সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে। আমাদের অনুপ্রেরণা বাংলাদেশের আধুনিক শিল্প আন্দোলনের পথিকৃৎ জয়নুল আবেদিন স্যারের দর্শন—যিনি বলেছিলেন, “মানুষের রুচির দুর্ভিক্ষ চলছে।” সেই শূন্যতা পূরণে ফ্যাশনআর্টের ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে ইন শা আল্লাহ।
আমরা বিশ্বাস করি, শিল্পই পারে একটি সমাজকে উন্নত রুচির পথে এগিয়ে নিতে। আর ফ্যাশনআর্ট সেই পথচলার অংশ হতে পেরে গর্বিত।
আপনাদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাই আমাদের এগিয়ে চলার প্রেরণা।
আমাদের পাশে থাকুন, শিল্পের আলো ছড়িয়ে যাক প্রতিটি ঘরে।
শুভেচ্ছান্তে,ফ্যাশনআর্ট
Our country has a proud heritage of art, culture, and traditional handicrafts. With the aim of blending that tradition with modern taste and bringing artistry and beauty back into people’s daily lives, we founded Fashionart.
When we began our journey in 2016, we had just one goal—to create something inspired by the heritage and culture of Bengal that not only decorates homes but also touches hearts.
Today, we can proudly say that FashionArt is not just a design studio—it is a creative platform where art, aesthetics, and culture come together in harmony.
In every step of our work, we strive to prioritize quality, elegance, and client satisfaction above all.
Our inspiration comes from the philosophy of Zainul Abedin, the pioneer of Bangladesh’s modern art movement, who once said, “There is a famine of taste among people.” Fashionart continues its humble effort to fill that void—In Sha Allah.
We believe that art has the power to lead a society towards refined taste. And we are proud that Fashionart is a part of that journey.
Your love, trust, and support are what inspire us to move forward.
Stay with us—let the light of art spread to every home.
With warm regards,
Fashionart